October 10, 2026, 2:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জের ছাতকে চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামে ফেসবুকের একটি পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে। এতে কয়েকটি দোকান ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

শনিবার (৪ এপ্রিল) সকালে কাইল্যাচর (চরকালী দাস) গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন- লাহিন মিয়া (২০), নুরুল আমিন (৩৫), আব্দুস সোবহান (৫৫), আবু সুফিয়ান (২০), নাছির উদ্দিন (৩৮), সালাহ উদ্দিন (৩৫),আকছার আলী (২২), এমাদ উদ্দিন (২৫), জইন উদ্দিন (৪০), আব্দুল আজিজ (৪২)। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মৃত তেরাব আলীর ছেলে আব্দুস শহিদের ভাই মাওলানা নজমুল হক নসিব চরমহল্লা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে একটি ফেসবুক পোস্ট দেন। ওই পোস্টে গ্রামের সুন্দর আলীর ছেলে লাহিন মিয়া বিরূপ মন্তব্য করলে এ নিয়ে বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য রাতেই স্থানীয় বিএনপি নেতা মো. নুরুল হক ও ব্যবসায়ী হাফিজ আফজাল হোসেন উভয়পক্ষের পোস্ট মুছে ফেলার আহ্বান জানান। পরে এ নিয়ে শনিবার সকালে আবারও উত্তেজনা শুরু হয় এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

সুনামগঞ্জে বাঁধ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারিসুনামগঞ্জে বাঁধ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি
ছাতক থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page