October 17, 2026, 4:06 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে ‘বিনা’ উদ্ভাবিত আমনের জাতসমূহের চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সুনামগঞ্জ জেলায় আজ ‘বিনা’ উদ্ভাবিত সিলেট অঞ্চল উপযোগী আমন ধানের জাতসমূহের চাষাবাদ কলাকৌশল, বীজ উৎপাদন ও সংরক্ষণ’ শীর্ষক কৃষক- কৃষাণীদের  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় সুনামগঞ্জ ‘বিনা’ উপকেন্দ্রের প্রশিক্ষণ হলরুমে ‘বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প’র অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষকদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জে বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেফাউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘বিনা’র  মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মানিকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম, বিশম্ভরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

প্রশিক্ষণ বক্তরা বলেন, ‘বিনা’ উদ্ভাবিত সিলেট অঞ্চলের উপযোগী আমন ধানের উন্নত জাতসমূহের চাষাবাদে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিনা’র স্বল্পমেয়াদকালীন বিভিন্ন জাতের আমন চাষাবাদ করে কৃষকরা লাভবান হতে পারেন। বিনার নতুন জাত চাষাবাদে কৃষকরা সচেতন হলে ফলন ভালো হবে।

এ প্রশিক্ষণ কর্মসূচিতে ১১০ জন কৃষক- কৃষাণী অংশগ্রহন করেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page