September 3, 2026, 5:44 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে মাদকসহ তিন মাদক কারবারি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আজ ২৬৪ বোতল এসি ব্ল্যাক ব্র্যান্ডের ভারতীয় মদসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে জামালগঞ্জ উপজেলা রক্তিনদী সাচনা বাজার এলাকায় অভিযানকালে পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা মো. সাকিবুর (৩০), মো. জুনেল মিয়া (৩২) ও মো. সাজমুল (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার ভোর সাড়ে ৪ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর এলাকায় রক্তিনদীতে অভিযান চালিয়ে এসি ব্ল্যাক ব্র্যান্ডের ভারতীয় ২৬৪ বোতল মদসহ মো. সাকিবুর, মো. জুনেল মিয়া ও মো. সাজমুলকে আটক করা হয়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page