October 9, 2026, 8:21 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে হাওড়ের ফসল রক্ষায় ১০৩ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের কাজ শুরু 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সুনামগঞ্জে ১০৩ কোটি টাকা ব্যয়ে ১৩৭টি হাওড়ের বোরো ফসল রক্ষায় ৫৯০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয়েছে।

আজ দুপুরে কাজ শুরু বিষয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাজের বিনিময় টাকা (কাবিটা) নীতিমালার আলোকে জেলার হাওরের বাঁধ মেরামত ও রক্ষনাবেক্ষণ সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, গত ১৫ ডিসেম্বর জেলার ১২টি উপজেলার হাওড়াঞ্চলে ফসলরক্ষা বাঁধের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়।

জেলায় ১৩৭টি হাওরের ফসল রক্ষায় ২০২৫-২০২৬ অর্থবছরে কাবিটা নীতিমালার আওতায় ১০৩ কোটি টাকা ব্যয়ে হাওড়ের ডুবন্ত বাঁধ মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে।

তিনি আরো জানান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে কাবিটা প্রকল্পের আওতায় বোরো ফসল রক্ষায় ৫৯০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ গত সোমবার (১৫ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে, যা ৫১০টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে করা হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাশসক (সার্বিক) আয়শা আক্তার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।

এসময় উপস্থিত ছিলেন, পরিবশে রক্ষা আন্দোলনের আবু নসর, সচেতন নাগরিক কমিটির সভাপতি কানিজ সুলতানা, হাউস এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, রেডক্রিসেন্ট সোসাইটির সুনামগঞ্জ ইউনিটের প্রতিনিধি আশরাফ হোসেন লিটন, মানবাধিকার কর্মী মুহাম্মদ আমিনুল হক প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page