October 14, 2026, 8:04 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

সুন্দরবনে চিত্রা হরিণসহ ৫ শিকারীকে আটক করেছে বন বিভাগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুন্দরবন পর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের দুধমুখির খালের গোড়াইচাতরা নামক এলাকা হতে শুক্রবার সন্ধ্যার দিকে হরিণসহ পাঁচজন হরিণ শিকারীকে বনবিভাগ আটক করেছে।

আটককৃতদের কাছ থেকে একটি পুরুষ চিত্রা হরিণ, ৩ টি নৌকা, ২ টি দা, প্রায় সাড়ে ৪ হাজার ফুট চরজাল ও ১১ টি কন্টেনার জদ্ব করা হয়।

আটককৃতরা হল, সায়েব মল্লিকের ছেলে নুর ইসলাম মল্লিক(৫০), নেয়ামউদ্দিন হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (৫০),  জামাল ভদ্দরের ছেলে সুমন (১৯), কামাল তালুকদারের ছেলে হোসাইন তালুকদার(২১), ও ইউসুফ হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২৫)। এদের বাড়ি বনসংলগ্ন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে। শরণখোলা রেঞ্জের এসিএফ মাহাবুব হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঈদ উপলক্ষ্যে সুন্দরবনে চোরা শিকারীদের অপতৎপরতা রোধে বন বিভাগের টহল জোরদার করা হয়েছে।’

এর আগেরদিন পৃথক অভিযানে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের অভায়ারণ্যের আড়কোদালিয়া খাল এলাকা হতে বিষ দিয়ে মাছ ধরার সময় পাঁচ জন জেলেকে তিন বোতল বিষ(কীটনাশক) ও নিষিদ্ধ জালসহ আটক করা হয়। একই দিনে কটকা অভয়ারণ্য এলাকা হতে প্রায় সাড়ে ৫ হাজার ফুট নিষিদ্ধ বেন্দি জালসহ তিনটি ট্রলার ও ৬ জন জেলে আটক বরে বন বিভাগ।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page