October 19, 2026, 10:06 am
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি : বদিউল আলম মজুমদার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশকে ভোটার বান্ধব করতে মৌলিক সংস্কার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার রাজশাহীতে জেলা ও মহানগর সুজন আয়োজিত এক বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. বদিউল আলম।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে কালো টাকা ও পেশিশক্তি ব্যবহার থেকে বিরত থাকতে হবে, যাতে নির্বাচনী মাঠ পরিচ্ছন্ন ও সহনশীল হয়।

সুজন সম্পাদক আরও বলেন, নির্বাচন কমিশনে (ইসি) সংস্কার এখন সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, কারণ পূর্ববর্তী কমিশনের সদস্যরা দায়িত্ব নিরপেক্ষভাবে পালন না করে বরং ক্ষমতাসীন দলের সহযোগী হয়ে উঠেছিলেন। এর ফলে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং প্রতিশোধপরায়ণ রাজনীতির মধ্য দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পথ সুগম করা হয়। এর ফলেই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page