September 10, 2026, 1:46 pm
শিরোনামঃ
‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ : ট্রাম্প মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

সুষ্ঠু নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি : প্রধান নির্বাচন কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবাধ ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি আশা করেন, নির্বাচন নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে হবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এদিন বেলা ১১টা ৫২ মিনিটে সিইসির নেতৃত্বে চার নির্বাচন কমিশনার বঙ্গভবনে যান। তাদের সঙ্গে কমিশন সচিব মো. জাহাংগীর আলমও ছিলেন।

সাক্ষাৎ শেষে সিইসি বলেন, রাষ্ট্রপতিকে আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে অবহিত করেছি। তিনি সন্তুষ্ট হয়েছেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা বলেছি, প্রয়োজনে রাষ্ট্রপতির সাহায্য কামনা করবো। তিনি আশ্বস্ত করেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থ যে কোনো ধরনের সহযোগিতা দেবেন। রাষ্ট্রপতি বলেছেন, গণতান্ত্রিক, সাংবিধানিক ধারাবাহিকতা যে কোনো মূল্যে অব্যাহত রাখতে হবে।

সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দল, সরকার ও জনগণের সহযোগিতা কামনা করেছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি- আমাদের ওপর যে সাংবিধানিক দায়িত্ব আরোপিত হয়েছে, সে অনুযায়ী নির্ধারিত সময়ে ও নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন করতে বদ্ধপরিকর। আমরা রাষ্ট্রপতিকে আশ্বস্ত করেছি যে, সবার সহযোগিতায় সাংবিধানিক বাধ্যবাধকতার আলোকে যথাসময়ে নির্বাচন করতে সমর্থ হবো।

নির্বাচনের সম্ভাব্য সময়সূচির বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতিকে জানিয়েছি নির্বাচন অত্যাসন্ন। শেষ সময়টি রাষ্ট্রপতি জানেন। যে কোনো মূল্যে আমাদের ২৯ জানুয়ারির আগেই নির্বাচন করতে হবে। তবে এখনো পুরোপুরি সিদ্ধান্ত নেইনি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে গেছি। এখন নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য সময় নির্ধারণ করবো।

তফসিলের বিষয়ে সিইসি বলেন, আমরা বলেছি দ্রুত তফসিল ঘোষণা করবো। কারণ, সময় হয়ে গেছে। চূড়ান্ত যখন করবো, তখন আপনাদের জানাবো।

বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে তেমন আলোচনা হয়নি বলে উল্লেখ করেন সিইসি।

তিনি বলেন, আমরা শুধু আমাদের কথা বলেছি। প্রত্যাশা করেছি শান্তিপূর্ণ পরিবেশে যাতে নির্বাচন হয় সে ব্যাপারে সবার সহযোগিতা।

রাজনৈতিক মতানৈক্যের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি সিইসি।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশ হামলার অভিযোগ করে ২৯ অক্টোবর সারা দেশে হরতাল ডাকে বিএনপি। পরে সেই হরতালে সমর্থন জানান জামায়াতে ইসলামী।

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন সর্বাত্মক অবরোধ ডাকে দল দুটি। পরে দ্বিতীয় দফায় ৫ থেকে ৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮ থেকে ৯ নভেম্বর অবরোধের ডাক দেয় বিএনপি-জামায়াত।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page