September 29, 2026, 3:02 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

সেনাবাহিনীতে ঢুকতে রুশদের হিড়িক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সেনাবাহিনীতে এ বছর আরও ২ লাখ ৮০ হাজার সদস্যকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে চুক্তিতে স্বাক্ষর হয়েছে বলেও নিশ্চিত করেছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

পুতিনের ঘনিষ্ঠ এই শীর্ষ কর্মকর্তা আরও জানান, রুশ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রচেষ্টায় স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এরপরই তাদের নিয়োগ দেওয়া হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১ জানুয়ারি থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার লোককে সশস্ত্র বাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ইউক্রেনে চলমান যুদ্ধে রুশ বাহিনী যখন ধুঁকছে তখন বিষয়টি সামনে আনলেন মেদভেদেভে।

যুদ্ধ শুরুর পর কয়েক ধাপে নাগরিকদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করে মস্কো। অনেকে পালিয়ে যায়। এই লড়াইয়ে প্রচুর সেনা, গোলাবারুদ, ট্যাংক ও বিমান হারিয়েছে রাশিয়া। ক্ষয়ক্ষতির পূরণে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page