October 12, 2026, 2:28 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

সেপ্টেম্বরের ২১ দিনে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ১.৬৩ বিলিয়ন ডলার

অনলাইন সীমান্তবাণী ডস্কে : চলতি মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ১৬৩ কোটি ৪২ লাখ (১ দশমিক ৬৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৯ হাজার ৬১১ কোটি টাকা ( প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

২০২৩ সালের সেপ্টেম্বরে ১.৩৩ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় এ সময় ৩০০ মিলিয়ন ডলার রেমিট্যান্স বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দৈনিক গড় রেমিট্যান্স প্রবাহ ৭৭.৮ মিলিয়ন ডলার। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে মোট রেমিট্যান্স ২.৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনেয়ারা শিখা বলেন, জুলাই থেকে রেমিট্যান্স প্রবাহ ক্রমাগত বেড়েছে। প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এবং রিজার্ভ হ্রাস থামিয়েছে।

২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা মোট ২৩.৯২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। ২০২০-২১ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রবাহ এসেছে, প্রবাসীরা পাঠিয়েছেন ২৪.৭৭ কোটি ডলার।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page