September 6, 2026, 5:00 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

সেপ্টেম্বরে দেশে ২৮ জনকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছর শুধু সেপ্টেম্বর মাসেই দেশে ২৮ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর রাজনৈতিক সহিংসতার ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এই সময়ে দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে ৪৪টি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে ৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪৫টি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং ২৩টি ছিল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ। এ ছাড়া আধিপত্য বিস্তারের সংঘর্ষে ও সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের আরও অন্তত আট জন নিহত হয়েছেন।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে বা হেফাজতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে খাগড়াছড়িতে সেনাবাহিনীর গুলিতে আদিবাসী সম্প্রদায়ের ২ জন এবং আশুলিয়ায় পুলিশের গুলিতে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত মাসে অন্তত ৪৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জন কিশোরী। ১৮ জন নারী ও কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে, ৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং একজন আত্মহত্যা করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page