September 13, 2026, 8:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

সৌ‌দি‌তে এক সপ্তা‌হে ১২ হাজার অ‌ভিবাসী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে অবৈধ ১১ হাজার ৯১৫ অভিবাসীকে আটক করা হয়েছে।

গত ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত এ অভিযান চলে। এ সময় রেসিডেন্সি, শ্রমিক ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে প্রায় ১২ হাজার জনকে আটক করা হয়।

আটককৃত ১১ হাজার ৯১৫ জনের মধ্যে ৬ হাজার ৩৫৯ জনকে রেসিডেন্সি আইন ভঙ্গ, ৩ হাজার ৭৫৩ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা এবং বাকি ১ হাজার ৮০৩ জনকে শ্রম আইন-সংক্রান্ত কারণে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময় ৬৭৫ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনি, ৪৪ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের।

সাপ্তাহিক আপডেটে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আইনগত ব্যবস্থা ও বিচারের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছে ৩৫ হাজার ৭০০ অবৈধ অভিবাসী। যারমধ্যে নারী আছেন ৬ হাজার ৮০ জন।

এছাড়া ফেরত পাঠানোর জন্য ২৬ হাজার ১৬১ জনকে তাদের নিজ দেশের দূতাবাসের কাছে রেফার করা হয়েছে। অপরদিকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ৪ হাজার ৫০৮ জনকে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশে চেষ্টাকারীদের সহায়তা ও আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যার সর্বোচ্চ শাস্তি হিসেবে ১৫ বছরের জেল অথবা ১ মিলিয়ন রিয়াল জরিমানা করা হতে পারে। সূত্র: গালফ নিউজ

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page