April 7, 2026, 6:59 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরবকে হটিয়ে চীনের বৃহত্তম তেল সরবরাহকারী রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছরের নভেম্বর মাসে রাশিয়ার কাছ থেকে চীনের অপরিশোধিত তেল আমদানি বেড়েছে ১৭ শতাংশ। ৫ ডিসেম্বর জি সেভেন জোটের জারি করা সর্বোচ্চ ক্রয়সীমা কার্যকর হওয়ার আগেই চীনা কোম্পানিগুলোর রুশ তেল কেনার হিড়িকে এই আমদানি বেড়েছে। এর ফলে চীনের বৃহত্তম তেল সরবরাহকারী হিসেবে সৌদি আরবের জায়গা নিয়েছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

৫ ডিসেম্বর থেকে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর জি সেভেন দেশগুলো রুশ তেলের সর্বোচ্চ ক্রয়মূল্য প্রতি ব্যালে ৬০ ডলার নির্ধারণ করে দিয়েছে। ইউক্রেনে যুদ্ধের ব্যয় নির্বাহে রাশিয়াকে বিপাকে ফেলতে এই পদক্ষেপ নিয়েছে জোটটি।

কিন্তু রুশ তেলের মূল্য ছাড়ের কারণে চীনা ক্রেতারা অপরিশোধিত তেল আমদানি বাড়িয়ে দেয়। বিশেষ করে শানডংয়ের স্বতন্ত্র পরিশোধনকারীরা নভেম্বরে বিপুল পরিমাণ রুশ তেল আমদানি করেছে।

অবশ্য মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে উদ্বেগ থাকায় চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কিছু শোধনকারী রুশ তেল আমদানি কিছুটা কমিয়েছে।

পরিসংখ্যান অনুসারে, নভেম্বরে সৌদি আরবের কাছ থেকে চীনের তেল আমদানির পরিমাণ ছিল ১.৬১ মিলিয়ন বিপিডি। এক বছর আগের তুলনায় যা ১১ শতাংশ কম।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page