April 22, 2026, 10:20 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেটের বাইরে গোলাগুলিতে ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেট ভবনের বাইরে গোলাগুলিতে অন্তত দুজন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে একজন নেপালি নিরাপত্তাকর্মী এবং আরেকজন বন্দুকধারী হামলাকারী। সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বুধবার (২৮ জুন) ঘটনাটি নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

মক্কা অঞ্চলের পুলিশের মুখপাত্র জানিয়েছেন, এক ব্যক্তি জেদ্দা গভর্নরেটের মার্কিন কনস্যুলেট ভবনের কাছে গাড়ি থামান এবং হাতে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়ে আসেন। এসময় নিরাপত্তা কর্তৃপক্ষ ‘প্রয়োজন অনুযায়ী তাকে মোকাবিলার উদ্যোগ নেয়’ এবং গুলি বিনিময়ের ফলে তার মৃত্যু হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গুলিতে এক নিরাপত্তারক্ষীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি কনস্যুলেটের বেসরকারি নিরাপত্তা সংস্থার সদস্য ছিলেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, বন্দুকযুদ্ধে কোনো মার্কিন নাগরিক হতাহত হননি। সৌদি কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে। তাদের সঙ্গে যোগাযোগ রাখছে মার্কিন দূতাবাস এবং কনস্যুলেট।

লোহিত সাগরের তীরে অবস্থিত বন্দর নগরীটিতে মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে এর আগেও একাধিকবার হামলার চেষ্টা হয়েছিল।

২০১৬ সালে কনস্যুলেটের বিপরীত পাশে ডা. সোলিমান ফকিহ হাসপাতালের পার্কিং লটের কাছে একজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেন নিরাপত্তা কর্মীরা। তারা এগিয়ে গেলে ওই ব্যক্তি আত্মঘাতী বোমার সাহায্যে নিজেকে উড়িয়ে দেন। এতে হামলাকারী নিহত এবং আরও দুজন আহত হন।

সেদিন (৪ জুলাই) ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস, একইসঙ্গে রমজান মাসের শেষ দিন। ওই দিন সৌদি আরবে আরও তিনটি স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছিল। এর মধ্যে একটি ছিল মদিনার পবিত্র মসজিদে নববী লক্ষ্য করে, বাকি দুটি বোমা বিস্ফোরিত হয়েছিল পূর্বাঞ্চলীয় কাতিফ শহরের একটি মসজিদে।

জেদ্দায় মার্কিন কনস্যুলেট ২০০৪ সালেও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। সেদিন পাঁচ ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ ভবনের ভেতর ঢুকে পড়ে।

ওই হামলায় ভবনের বাইরে সৌদির চার নিরাপত্তাকর্মী এবং ভেতরে আরও পাঁচ কর্মী প্রাণ হারান। শোনা যায়, ওই সময় কনস্যুলেটের ভেতর ১৮ জন কর্মী ও ভিসা আবেদনকারীকে সাময়িক জিম্মি করে রাখা হয়েছিল।

ঘটনাস্থলে পাঁচ হামলাকারীর তিনজন নিহত হন। বাকি দুজনও গুরুতর আহত হন। ওই হামলায় জড়িত থাকার দায়ে ২০১৩ সালে একজনকে মৃত্যুদণ্ড এবং আরও ১৯ জনকে ২৫ বছরের কারাদণ্ড দেন সৌদির আদালত। ভয়াবহ সেই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী আল-কায়েদাকে দায়ী করা হয়।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page