September 28, 2026, 9:17 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরবে শান্তি আলোচনার লক্ষ্য জানতে চায় রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদি আরবে আসন্ন শান্তি আলোচনার লক্ষ্য জানতে চায় রাশিয়া। রবিবার (৩১ জুলাই) রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এই মন্তব্য করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছিল, ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় ইউক্রেন, পশ্চিমা দেশ  ও গুরুত্বপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে আমন্ত্রণের পরিকল্পনা করছে সৌদি আরব।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর প্রত্যাশা প্রস্তাবিত সম্মেলনে শান্তি চুক্তির শর্তে আন্তর্জাতিক সমর্থন তৈরি হতে পারে। এই সম্মেলনে রাশিয়াকে অন্তর্ভুক্ত করা হয়নি।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, অবশ্যই রাশিয়া সম্মেলনে নজর রাখবে। কী লক্ষ্য নির্ধারিত হচ্ছে এবং কী আলোচনা হবে তা আমাদের বুঝতে হবে। শান্তিপূর্ণ যেকোনও সমাধানের চেষ্টা ইতিবাচক মূল্যায়নের দাবি রাখে।

তবে তিনি পুনরায় উল্লেখ করেছেন, কিয়েভের সঙ্গে শান্তি আলোচনার মতো কোনও ভিত্তি নেই, মস্কোর এই অবস্থান অটল রয়েছে।

পেসকভ আরও বলেছেন, কিয়েভের শাসকরা শান্তি চায় না, তারা শান্তি চাইতে পারে না যখন রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সমন্বিত লড়াইয়ের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এর আগে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা করার ক্ষেত্রে প্রস্তুতির কথা জানিয়েছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page