September 28, 2026, 11:49 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরব সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরব সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান। সেখানে তিনি গিয়ে তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক সঠিক পথেই যাচ্ছে। খবর ডয়চে ভেলের।

গত মার্চে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আবার স্থাপিত হয়েছে। এরপরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে গেলেন। আবদুল্লাহিয়ান বলেছেন, দুই দেশের সম্পর্ক ঠিক পথেই আছে। কিছুদিনের মধ্যেই আমরা প্রগতি দেখতে পাব।

সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান বলেছেন, ‘আমরা আশা করছি, ইরানের প্রধানমন্ত্রী রাইসি এবার সৌদি সফরে আসবেন। রাজা সালমান বিন আব্দুলআজিজ তাকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন। দুই দেশের স্বার্থের বিষয়গুলি নিয়ে আমরা একসঙ্গে কাজ করব ও দুই দেশের সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাব।

তেহরানে সৌদি দূতাবাসে হামলার পর শিয়া-সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নি-সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব ২০১৬ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। চীনের মধ্যস্থতায় গত মার্চে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আবার শুরু হয়েছে। জুলাইয়ে সৌদিতে দূতাবাস খুলেছে ইরান। গতমাসে তেহরানে সৌদির দূতাবাসও চালু হয়েছে।

তবে লেবানন, সিরিয়া ও ইয়েমেনে সংঘাতের ক্ষেত্রে ইরান ও সৌদি বিপরীত শিবিরে আছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page