September 27, 2026, 8:21 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণে এখনও হাল ছাড়েননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন, আগামী বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ার আগে সৌদি আরব এবং ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি করা সম্ভব।

হাইতির পোর্ট অব প্রিন্সে ইউএস চিফ অফ মিশনে গতকাল (বৃহস্পতিবার) ব্লিংকেন এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, “সম্পর্ক স্বাভাবিকীকরণের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য যুদ্ধবিরতি একটি অপরিহার্য পূর্বশর্ত। দ্বিতীয়ত, যেমনটি আমরা আলোচনা করেছি, ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বিশ্বাসযোগ্য পথ তৈরি করা দরকার। এজন্য অনেক কাজ করতে হবে।”

ব্লিংকেন বলেন, “আমরা যে সমস্ত কাজ করেছি এবং ইসরাইল ও সৌদি আরবের সাথে যে আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, তারা এমন কিছু করতে আগ্রহী। আমি মনে করি, যদি আমরা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে পারি তবে এই প্রশাসনের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।”

২০২০ সালে মার্কিন মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page