September 23, 2026, 3:16 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

স্কুলে বোরকা পরতে পারবে না ফ্রান্সের মুসলিম শিক্ষার্থীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সে সরকারি বিদ্যালয়গুলোয় মুসলিম মেয়েশিক্ষার্থীদের জন্য নতুন একটি নিয়ম চালু হতে যাচ্ছে। এর ফলে মেয়েশিক্ষার্থীরা সরকারি বিদ্যালয়ে বোরকা পরে যেতে পারবে না।

গতকাল রবিবার ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল এ কথা বলেন।

বিবিসির খবরে জানানো হয়, আগামী ৪ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম চালু হবে। ফ্রান্সের সরকারি বিদ্যালয় ও সরকারি ভবনে যেকোনো ধরনের ধর্মীয় চিহ্নের ব্যবহার নিষিদ্ধ। এ জন্য উনিশ শতক থেকে কঠোর আইন করে রেখেছে দেশটি।

এখন এই আইনের আলোকে নতুন গাইডলাইন হালনাগাদ করতে চাইছে ফরাসি সরকার।

এ বিষয়ে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল বলেন, সরকারি বিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের বোরকা পরার অনুমতি দেওয়া হবে না বলে ঠিক করা হয়েছে। কেননা, শ্রেণিকক্ষে পোশাক দেখে কারও ধর্মবিশ্বাস বুঝতে পারা উচিত নয়।

এর আগে ২০০৪ সালে ফ্রান্সে বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page