February 27, 2026, 11:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা এপস্টেইনের অপরাধ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না : হিলারি ক্লিনটন
এইমাত্রপাওয়াঃ

স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা ; ঝিনাইদহে ৬০ স্কুল শিক্ষার্থী আটক

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা  দেয়ার সময় ৬০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। জেলা শহরে কিশোরগ্যাং প্রতিরোধে নেয়া উদ্যোগের অংশ হিসেবে স্কুল চলাকালীন সময়ে কঠোরভাবে মনিটরিং করছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে ঝিনাইদহের বিভিন্ন পার্কে আড্ডা দেয়া অবস্থায় ৬০ স্কুল শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

জানা গেছে, স্কুল ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছে- এমন খবর পেয়ে শহরের বিভিন্ন পার্কে অভিযান চালিয়ে  তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে সতর্ক করে অভিভাবকদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয় হয়।

এ প্রসঙ্গে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের অংশ হিসেবে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page