September 5, 2026, 11:30 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

স্বচ্ছ ও জবাবদিহিতার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী-৬ বাঘা-চারঘাট থেকে নির্বাচিত সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, স্বচ্ছ ও জবাবদিহিতার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জনগণের উন্নয়নের জন্য কাজ করি। আমরা মানুষের মুখে হাসি ফোটাতে চাই এবং কল্যাণমূলক সরকার গঠন করতে চাই।

বুধবার (২০-সেপ্টেম্বর) দুপুরে বাঘার তেপুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতীয় তলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ৭ কোটি মানুষকে নিয়ে হেঁটেছেন। আর তার সু-যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ১৭ কোটি মানুষকে নিয়ে হাঁটছেন। তার পরেও জাতিসংঘের হিসাবে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অথচ আমাদের উন্নয়ন অনেকের চোখে পড়ে না। আমরা উচ্চকণ্ঠ বলতে চাই, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে। ততদিন দেশের সব জায়গায় সরকার আছে এবং থাকবে।

শাহরিয়ার আলম বলেন, নিজের ভাগ্য উন্নয়ন কে না চাই। ২০১৪ সালে যারা আমাকে ভোট দেয়নি তাদের অনেককে আমি একাধিকবার নানাভাবে সহায়তা করেছি। আমার কাছে কোনো মানুষ গেলে আমি কোনোদিন কাউকে প্রশ্ন করিনি, আপনি কোন দল করেন? আমি গত ১৫ বছর ধরে এ অঞ্চলের মানুষের সঙ্গে আছি। আগামীতে ক্ষমতায় থাকি-বা না থাকি, যতদিন বেঁচে থাকব-ততদিন এ অঞ্চলের মানুষকে নিয়েই বেঁচে থাকব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, গণতন্ত্রের নামে বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলেছেন। এখন সেইদিন শেষ। দয়াকরে মিথ্যে তথ্য উপস্থাপন করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াবেন না।

তিনি পাকিস্থানীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যাকেই সরকার নির্বাচিত করেন, কেউই পাঁচ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারেন না। এ দিক থেকে আমরা স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাজনীতি করাসহ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি বলে একটানা ১৫ বছর ক্ষমতায় আছি। সবশেষে তিনি শিক্ষার মান উন্নয়নে এ দেশের শিক্ষক সমাজকে গতিশীল হওয়ার আহবান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমুলসহ দলের সকল নেতা-কর্মীকে জনগণের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তেপুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু সাইদ বিটেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন নবাব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মো. মামুনুর রহমান ও তেপুখুরিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি সদস্য বাচ্চু মিঞা।

উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম। উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফজল, ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page