April 2, 2026, 7:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

‘স্বচ্ছ ভারত’ অভিযানে ঝাড়ু-বেলচা নিয়ে ময়লা সাফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতজুড়ে রোববার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে ‘স্বচ্ছ ভারত’ অভিযান। ঝাড়ু-বেলচা হাতে সেই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধী জয়ন্তী সামনে রেখে আজ থেকে এই অভিযান শুরু করেছে ভারত সরকার।

এদিন দেশজুড়ে ঘণ্টাব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন হাজার হাজার ভারতীয়। তাতে নেতৃত্ব দিতে নিজেই মাঠে নেমেছিলেন নরেন্দ্র মোদী। ঝাড়ু-বেলচা হাতে ময়লা পরিষ্কারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিন স্বচ্ছতার পাশাপাশি সুস্থতার প্রচারণায়ও শামিল হয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এ উদ্দেশ্যে ফিটনেস ইনফ্লুয়েন্সার অঙ্কিত বাইয়ানপুরিয়াকে সঙ্গে নিয়ে একটি গাছগাছালিতে পূর্ণ এলাকায় আবর্জনা পরিষ্কার করেন মোদী।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভিডিওটি শেয়ার করে মোদী লিখেছেন, আজ পুরো জাতি যেমন স্বচ্ছতায় নজর দিয়েছে, অঙ্কিত বাইয়ানপুরিয়া এবং আমিও তাই করেছি! পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি আমরা ফিটনেস এবং সুস্থতাও গুরুত্ব দিচ্ছি।

এদিন নরেন্দ্র মোদী ছাড়া বিজেপির অন্য শীর্ষ নেতারা স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিতে ঝাড়ু হাতে রাস্তায় নামেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদে এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা দিল্লিতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page