October 13, 2026, 7:20 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক আসবেন : ধর্ম উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিশিষ্ট ইসলামি স্কলার ড.  জাকির নায়েকের বাংলাদেশে আসার বিষয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাকির সাহেবকে যারা আনতে চাচ্ছেন, তাদের একটা দল আমাদের সঙ্গে দেখা করেছেন। আমি তাদেরকে বলেছি যে এটা আমার ব্যাপার নয়। এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, তাদের এখতিয়ারে। কোনো মেহমান দেশে আসবেন সেটা দেখভাল করবেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার পছন্দ-অপছন্দ বড় কথা নয়। ওনারা যদি পারমিট করেন তবে তিনি আসবেন।

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এ বিষয়ে ধর্ম উপদেষ্টা হিসেবে আমি কোনো এখতিয়ার রাখি না, সিদ্ধান্তও আমি দিতে পারি না। এটা দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এটার সঙ্গে কোনো আইন জড়িত কি না, বা পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনি দেবেন কি না, ওই দুই মন্ত্রণালয়ের ব্যাপার। আমার এখতিয়ারে আসে না।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘এরইমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তিনি এ ব্যাপারে অবহিত নন। কোনো বিদেশি মেহমান যখন আসে, তখন এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করে থাকে। ওনাদের সিদ্ধান্ত নিতে হবে তার (জাকির নায়েক) ব্যাপারে। ধর্ম উপদেষ্টা হিসেবে আমি এ বিষয়ে কোনো এখতিয়ার রাখি না। সিদ্ধান্ত আমি দিতে পারি না।’

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page