November 22, 2026, 12:26 pm
শিরোনামঃ
চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে : প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা মানিকগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর গাজায় শিশুদের খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় ৪ জন নিহত আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি ; তাই দাম কমে গেছে : নরেন্দ্র মোদি ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

স্বল্প পাল্লার একাধিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  উত্তর কোরিয়া বুধবার ভোরে স্বল্প-পাল্লার একাধিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। সিউলের সামরিক বাহিনী বলেছে, পিয়ংইয়ংয় এক সপ্তাহের মধ্যে এসব ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় বার পরীক্ষা চালিয়েছে। সিউল থেকে এএফপি আজ একথা জানিয়েছে।
উত্তর কোরীয় নেতা কিম জং উনের শাসনামলে চলতি বছর বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।
এদিকে বিশেষজ্ঞরা বলেছেন, উত্তর কোরিয়ার মিত্র রাশিয়ার কাছে ইউক্রেনে ব্যবহারের জন্য এসব অবৈধ অস্ত্র সরবরাহ করতে পারে।
তবে, পিয়ংইয়ং রাশিয়ার সাথে কোনো নিষিদ্ধ অস্ত্র বাণিজ্যের কথা অস্বীকার করেছে। কিন্তু কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ অচলাবস্থার কারণে উত্তর কোরিয়া এই বছর দক্ষিণ কোরিয়াকে তাদের ‘প্রধান শত্রু’ ঘোষণা করেছে এবং সম্প্রতি পরমাণু সক্ষম অস্ত্র সীমান্ত এলাকায় মোতায়েন করেছে।
সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) বলেছে, পিয়ংইয়ং ‘স্থানীয় সময় আনুমানিক ভোর ৬টা ৫০ মিনিটে (গ্রীনিচ মান ২১৫০) উত্তর-পূর্বে উৎক্ষেপণ করা বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং এগুলো বিশ্লেষণ করছে।’
জেসিএস আরো জানিয়েছে, সিউলের মিত্র টোকিও এবং ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্টভাবে তথ্য আদান-প্রদান এবং ‘পিয়ংইয়ংয়ের অতিরিক্ত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি মোকাবেলায় আমাদের সামরিক বাহিনী গোয়েন্দা নজরদারি এবং সতর্কতা জোরদার করেছে।’
টোকিও পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির কোস্টগার্ড জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র ইতোমধ্যেই বিস্ফোরিত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page