April 22, 2026, 7:11 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

স্বার্থের জন্য লাভজনক হলেই আমেরিকা সামরিক অভ্যুত্থানকে সমর্থন করে : রুশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বিশ্বের যেকোন দেশের সামরিক অভ্যুত্থান আমেরিকার স্বার্থের পক্ষে গেলেই তার প্রতি তারা সমর্থন দেয়। গতকাল (সোমবার) রাশিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন রুশ মন্ত্রী।

ল্যাভরভ বলেন, “যদি কোনো প্রতিবাদ-আন্দোলন আমেরিকার প্রতি অনুগত কোনো সরকারের বিরুদ্ধে হয় তাহলে তা ওয়াশিংটন অবশ্যই তা প্রত্যাখ্যান করবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে বেশ কয়েকটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছে। এসব অভ্যুত্থানের ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গেছে। প্রতিটি অভ্যুত্থান প্রচেষ্টার সময় আমেরিকা একথাই বিবেচনা করেছে- কার বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টা চলছে এবং কারা এই অভ্যুত্থান প্রচেষ্টা বাস্তবায়নের চেষ্টা করছে। যেসব দেশের সরকারের ব্যাপারে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো খুশি সেসব জায়গায় কোনো বিক্ষোভ প্রতিবাদী বৈধ বলে গণ্য হয় নি। কিন্তু যেসব দেশের সরকার জাতীয় স্বার্থ রক্ষার চেষ্টা করে সেই সব জায়গায় আমরা দেখেছি বেআইনিভাবে এবং জোর করে সরকার পরিবর্তনের চেষ্টা করা হয়েছে।”

ল্যাভরভ বলেন, এ ধরনের একটি উদাহরণ হচ্ছে- আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের সমর্থনে ২০১৪ সালে ইউক্রেনে সরকার পরিবর্তন। অথচ পরের বছর ইয়েমেনের সরকার পরিবর্তনের একই রকমের ঘটনায় ওয়াশিংটন ভিন্ন অবস্থান নিয়েছে।

ইউক্রেনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য বিরোধীদেরকে লেলিয়ে দেয়া হয়েছে এবং এই বেআইনি কাজের জন্য আমেরিকা কোনো প্রতিবাদ করেনি। ওই সময় রাশিয়া ইউক্রেনের পরিস্থিতিকে রাজনৈতিকভাবে সমাধানের চেষ্টা করলেও সে উদ্যোগে কোনো সাড়া দেয়নি আমেরিকা। ইউক্রেনের নির্বাচিত নেতা ভিক্টর ইয়ানুকোভিচ শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। অন্যদিকে, ইয়েমেনের হুথি গেরিলাদের অগ্রাভিযানের মুখে পশ্চিমা সমর্থিত আব্দ রাব্বু মানসুর হাদি সৌদি আরবে পালিয়ে গেলে তার প্রতি সমর্থন জানিয়ে আমেরিকা এবং পশ্চিম দেশগুলো বলেছে যে, হাদি এখনো বৈধ প্রেসিডেন্ট।  ল্যাভরভ বলেন, এ দুটি ঘটনা থেকে পরিষ্কার হয় যে, আমেরিকা তার স্বার্থের পক্ষে গেলে যেকোন অভ্যুত্থান প্রচেষ্টাকে সমর্থন করে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page