September 9, 2026, 9:01 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

স্মার্ট বাংলাদেশের অনুপ্রেরণা হবে জাতির পিতা বঙ্গবন্ধু : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করবার জন্য, মানুষের সম্মান ও মর্যাদা নিয়ে বিশ্বের বুকে মাথা তুলে বাঙালি দাঁড়াবে, সে জন্য বঙ্গবন্ধু তার সারা জীবন সংগ্রাম করেছেন। তিনি যেমন বাংলাদেশ চেয়েছিলেন, তার কন্যা সমস্ত অপশক্তিকে প্রতিহত করে যেভাবে অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

শুক্রবার (১৭ মার্চ) সকালে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আগামীদিনে আমরা স্মার্ট বাংলাদেশ হব এবং সেই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিটি মুহুর্তে আমাদের অনুপ্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু।

মন্ত্রী বলেন, এই বাঙালি জাতি হাজার হাজার বছর ধরে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধছিল এবং স্বাধীনতার স্বপ্ন দেখছিলেন। অনেক এক বড় নেতা ও বিপ্লবী আমরা পেয়েছি। তারা বিপ্লব ও সংগ্রাম করেছেন কিন্তু কখনোই দেশকে স্বাধীন করতে পারেননি।

পিতা মুজিবই একমাত্র নেতা, যিনি একেবারে ভাষার আন্দোলন দিয়ে শুরু করে স্বায়ত্ব শাসনের আন্দোলনের করে, স্বাধীকারের আন্দোলন করে এ দেশকে স্বাধীন করেছেন। আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র। সে জন্যই তিনি আমাদের জাতির পিতা।

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন পেশা শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা পূর্বে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটেন শিক্ষামন্ত্রীসহ অতিথিরা।

এর আগে সকাল ৮টায় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দিবস উপলক্ষে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। সেখানে মন্ত্রী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ক্যাম্পাসে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page