October 15, 2026, 6:35 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

স্মার্ট বাংলাদেশ গড়তে পূর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত হতে হবে : শিক্ষা উপমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, স্মার্ট বাংলাদেশ ও নতুন প্রজন্মকে শিক্ষিত করতে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার জন্য প্রতিবছর বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখছেন বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী শেখ হাসিনা। এজন্য নতুন প্রজন্মকে ভাষা ও কম্পিউটার শিক্ষায় পূর্ণাঙ্গ শিক্ষিত হয়ে দেশসেবায় মনোনিবেশ করতে হবে। শেখ হাসিনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন ও এক সময়ের অবহেলিত শিক্ষকসমাজ নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন-ভাতা পাচ্ছেন।

শুক্রবার (১০ মার্চ) সকালে সাতকানিয়া সদর ইউনিয়নস্থ চিব্ববাড়ী এম.এ মোতালেব কলেজের নবীনবরণ ও নবনির্মিত আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল বলেন, প্রত্যেকটা নারীকে শেখ হাসিনার অদূরদর্শিতা ও কর্মতৎপরতার দিকে লক্ষ্য রেখে ধর্মীয় অনুশাসন মেনে শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে অংশ নিতে হবে। এছাড়া মাদ্রাসা ও দ্বীনি শিক্ষার উন্নয়নের জন্য শেখ হাসিনা যে অবদান রেখেছেন তা অতীতের কোনো সরকার দেখাতে পারেনি।

অনুষ্ঠানের প্রধান বক্তা আ.লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আমি এ সংসদীয় (চট্টগ্রাম-১৫) এলাকায় মনোনয়ন চাইব না। নেত্রী যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করব। দল করতে গিয়ে কখন কি পেলাম তা বিবেচনা করি না। আমি দলের মধ্যে কোনো গ্রুপ করতে চাই না। কাজ করতে গিয়ে সুসময় যেমন আসবে, তেমনি দুঃসময়ও থাকবে। নিজেদের মধ্যে ঐক্য রেখে দলকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে ত্যাগী নেতা-কর্মীদের কেউ অপমান করলে সহ্য করা হবে না। মনে রাখতে হবে আ.লীগ চলে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে।

বিপ্লব বড়ুয়া আরও বলেন, শিক্ষা ও নারীর ক্ষমতায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা যা করেছেন তা দক্ষিণ এশিয়ার কোনো রাষ্ট্র করতে পারেনি। শুধু তাই নয়, জাতি গঠন, অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপদ বাংলাদেশসহ সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লাগায় জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলেছেন।

অনুষ্ঠানের সভাপতি ও সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম.এ মোতালেব সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও ফাতেমা তুজ জোহরা, আ.লীগ নেতা মো. ইদ্রিস, অ্যাড. মীর্জা কচির উদ্দিন, স্বাচিপের কেন্দ্রীয় নেতা ডা. আ ম ম মিনহাজুর রহমান, নুরুল আবছার চৌধুরী, গোলাম ফারুক ডলার, মোস্তাক আহমদ আঙ্গুর, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, সাতকানিয়া ও লোহাগাড়া আ.লীগের সাধারণ সম্পাদক যথাক্রমে কুতুবউদ্দিন চৌধুরী ও সালাহউদ্দিন হিরু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, কলেজ অধ্যক্ষ দিদারুল আলম চৌধুরী ও বনফুল ও কিষোয়ান গ্রুপের এমডি শহিদুল ইসলাম ও ক্রীড়াব্যক্তিত্ব ওয়াহিদুল ইসলাম।

অত্র কলেজের প্রভাষক লিটন কান্তি সুশীল ও প্রভাষক সোনিয়া আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি হাসিনা মমতাজ ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনজুমান আরা বেগম প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরাও এসময় উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page