August 17, 2026, 7:32 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

হজযাত্রীদের সেবা দিতে ১৮৯ সদস্যের চিকিৎসক দল গঠন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছরের হজে বাংলাদেশের হজযাত্রীদের চিকিৎসা সেবা দিতে চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান, ওটি অ্যাসিস্ট্যান্ট নিয়ে ১৮৯ সদস্যের সমন্বিত হজ চিকিৎসক দল গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) চিকিৎসক দল গঠন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। সমন্বিত হজ চিকিৎসক টিমে ৮৫ জন চিকিৎসক, ৫৫ জন নার্স, ২৪ জন ফার্মাসিস্ট ও ২৫ জন ওটি বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট (স্বাস্থ্যসেবা বিভাগ) রয়েছেন।

আদেশে বলা হয়, সমন্বিত হজ চিকিৎসক দলের সদস্যদের দায়িত্ব হবে হজযাত্রীদের সার্বক্ষণিক চিকিৎসা প্রদান নিশ্চিত করা। সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে দলের সদস্যদের হজ করার সুযোগ নেই।
এ ছাড়া কোনো সদস্য তার দায়িত্ব পালনকালে কোনোভাবেই স্বামী/স্ত্রী/সন্তান/আত্মীয়কে সঙ্গে নিতে ও রাখতে পারবেন না। দায়িত্বে অবহেলা শৃঙ্খলা ভঙ্গসহ অসদাচরণের কারণে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের কাছে সুপারিশ করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের হজে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page