September 28, 2026, 8:34 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

হজ করতে সৌদি আরবে পৌঁছেছেন ৩৬০১৩ বাংলাদেশি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সর্বমোট ৩৬ হাজার ১৩ জন সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (৫ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত পবিত্র হজ ২০২৫ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৯টি ফ্লাইটে এ হজযাত্রীরা সৌদি আরবে গেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। এখন পর্যন্ত সর্বমোট ৭৭ হাজার ৩৭২টি ভিসা ইস্যু করা হয়েছে।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

সৌদি আরবে গিয়ে চলতি বছর খলিলুর রহমান (৭০) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় মারা যান তিনি। খলিলুর রহমানই চলতি বছর হজে গিয়ে প্রথম মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রী। এরপর ২ মে মো. ফরিদুজ্জামান নামে আরও একজন হজযাত্রী মারা যান।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন হলেন রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), অপরজন কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭)। আরেকজন নারী হজযাত্রী। আল হামিদা বানু (৫৪) পঞ্চগড় সদরে তার বাড়ি। এছাড়াও মো. শাহজাহান কবীর (৬০),থানা মোহাম্মদপুর, জেলা ঢাকা, হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজকের বাংলা তারিখ



Our Like Page