October 10, 2026, 3:01 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘরে পাওয়া গেল বস্তা ভর্তি টাকা ! 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  হবিগঞ্জে এক ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘর থেকে পাওয়া গেল এক বস্তা ভর্তি টাকা! বস্তাটিতে মোট ২ লাখ ২৪ হাজার টাকা পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দলাগাঁও গ্রামের।

স্থানীয় সূত্রে জানা যায়, দলাগাঁও গ্রামের বাসিন্দা নাসির মিয়া (৬৫) দীর্ঘদিন ধরে এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। গত ৯ অক্টোবর বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরের দিন তার পরিবারের সদস্যরা ঘর পরিষ্কার করতে গিয়ে একটি বস্তা দেখতে পান। কৌতূহলবশত বস্তাটি খুললে দেখা যায়, ভেতরে গুচ্ছ গুচ্ছ টাকাভর্তি নোট।

পরে স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে টাকা গুনে দেখা যায়, মোট ২ লাখ ২৪ হাজার টাকা রয়েছে বস্তাটিতে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। চলছে নানা আলোচনা। কেউ কেউ মনে করছেন, নাসির মিয়া জীবনের বহু বছর ধরে ভিক্ষা ও মানুষের দেয়া সাহায্যের টাকা অল্প অল্প করে জমিয়ে রেখেছিলেন। আবার কেউ কেউ ধারণা করছেন, তিনি হয়তো কাউকে বিশ্বাস করতে না পেরে সেই টাকাগুলো ঘরেই লুকিয়ে রেখেছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নাসির মিয়া ছিলেন অত্যন্ত মিতব্যয়ী ও সৎ মানুষ। কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলেন, এত টাকা তিনি ঘরে রেখে গেছেন, অথচ কেউ জানতো না!

বহরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি সত্যি এবং এটি পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কেউই বিশ্বাস করতে পারছে না, একজন ভিক্ষুকের ঘরে এত টাকা থাকতে পারে!

ঘটনাটি এখন দলাগাঁও গ্রামসহ পুরো মাধবপুর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page