August 31, 2026, 11:51 am
শিরোনামঃ
সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা এবং আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত কিশোরগঞ্জে বরের গাড়ি থেকে কনেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জামালপুরে সীমান্তে ভারতে পাচারের পথে ১৩ বস্তা সার জব্দ ‘ইসলাম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ মন্তব্য, কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির নেপালে নিহত বেড়ে ৯০৩ ; দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক হবে তুরস্কে যশোরের বেনাপোল বন্দরে ফর্কলিফটের দুর্ঘটনায় শ্রমিক আহত
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে সাড়ে ৪ লাখ টাকার জাল নোটসহ দুই তরুণী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকার জালনোটসহ দুই তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক দুইজনের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাধবপুর উপজেলার নোয়াপাড়া সবজিবাজার এলাকায় অভিযান চালায়। সেখান থেকে দুই তরুণীকে আটক করা হয়।

আটকরা হলেন- সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রোজা (২২) এবং নোয়াপাড়ার ভাড়াটিয়া বাসিন্দা নূর হোসেনের মেয়ে হামিদা খাতুন (১৬)। তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ ও ২০০ টাকার বিভিন্ন মূল্যের মোট ৪ লাখ ৫০ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।

হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি একেএম শামীম হাসান জানান রোজা ও তার মা দীর্ঘদিন দরে নোয়াপাড়া বাজারে জাল নোট দিয়ে ব্যাবসায়িদের সঙ্গে প্রতারণা করে আসছে । মঙ্গলবার রাতে তারা এক সবজি দোকান থেকে ৩ কেজি আমড়া ক্রয় করে ১হাজার টাকার জালনোট দেয়। আরও কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে পণ্য নিয়ে জালনোট দেয়ায় ঘটনা ফাঁস হয়ে যায়।

তিনি জানান, অভিযানের সময় রোজার মা পালিয়ে গেছে। জালনোট চক্রের অন্যান্য সদস্যদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page