April 4, 2026, 6:56 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে সেতু ভেঙে আটকা পড়লো ট্রাক ; যান চলাচল বন্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হবিগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে যানবাহন বন্ধ হয়ে পড়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে যান চলাচল চালু করা সম্ভব হয়নি। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ব্রিজটি ভেঙে পড়ে।

স্থানীয়রা জানান, এর আগে সকালে পাথরবোঝাই একটি ট্রাক রত্না নদীর বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে পড়ে, এতে ট্রাকটি ব্রিজের মাঝ অংশে। ভেঙে পড়া ব্রিজটি মেরামত ও ট্রাকটি উদ্ধারে কাজ চলছে বলে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কবে নাগাদ যান চলাচল আবারও চালু হতে পারে তা নিশ্চিত হওয়া যায়নি।

সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, শুক্রবার সকালে একটি ট্রাক বানিয়াচং উপজেলা সদরে যাওয়ার পথে রত্না নদীর ব্রিজের পাটাতন ভেঙে আটকা পড়ে। এতে ব্রিজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইতোমধ্যে রেকার আনা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি অপসারণের পর মেরামত কাজ শুরু হবে।

এই নির্বাহী প্রকৌশলী জানান, আগামী শনিবারের মধ্যে যোগাযোগ পুনঃস্থাপন করা সম্ভব হবে বলে আশা করছি।

বানিয়াচং থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ট্রাকটি অপসারণের জন্য রেকার আনা হয়েছে। সকাল ১০টা থেকে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে ব্রিজের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ায় যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page