March 17, 2026, 8:45 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫৯ লাখ টাকার সমপরিমান বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ। এর মধ্যে বিপুল পরিমান সৌদি রিয়াল, দুবাই দিরহাম ও ওমানের মুদ্রা রয়েছে।
গ্রেফতারকৃত যাত্রী নুরুল আলম (৪৫) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার  সামসুল হকের পুত্র।  সে বৈদেশিক মুদ্রা পাচারকারী সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানা গেছে।
আজ বুধবার  সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ- পরিচালক (ডিসি) সানজিদা শারমিন বিপুল পরিমান বৈদেশিক মূদ্রা আটকের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
বিমানবন্দর ও কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয় কর্মকর্তারা। এক পর্যায়ে  বি-শিফটের কর্মকর্তারা দুবাইগামী ফ্লাইটে বৈদেশিক মুদ্রা পাচারের উদ্দেশ্যে কানেকটিং ফ্লাইটের যাত্রী  মো. নুরুল আলমের চলাচল ও গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে এবং তার পিছু নেয়। সে  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-১৪৭) নম্বর উড়োজাহাজে করে ঢাকা থেকে চট্টগ্রাম যাচিছল। অভ্যন্তরীন টার্মিনাল ১ নং বোর্ডিং ব্রিজ এলাকা থেকে তার গতিবিধি লক্ষ্য করে তাকে আটক করা হয়।  পরে তার সাথে থাকা একটি কালো রংয়ের ব্যাগ তল্লাশী করে  ৫৮ লাখ ৯৪ হাজার ৭৫০ টাকার  মুদ্রা পাওয়া যায়, যার মধ্যে বিপুল পরিমান সৌদি রিয়াল, দুবাই দিরহাম ও ওমানের মুদ্রা রয়েছে। নুরুল আলমকে  আটক করা হয়।
এদিকে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা যোবায়ের খান বাসসকে জানান, বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা ঢাকা থেকে চট্রগ্রাম হয়ে দুবাই পাচার হওয়ার কথা ছিল। এর আগেই এটি আটক করা হয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page