October 1, 2026, 11:26 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

হরতালে নাশকতা রোধে ছদ্মবেশে র‍্যাবের নজরদারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সারাদেশে চলছে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল। হরতালে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।
সোমবার (২০ নভেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৪৫টি টহল দলসহ সারাদেশে ৪২৫টি টইল দল মোতায়েন রয়েছে।
কমান্ডার মঈন বলেন, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এসকর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।
এদিকে ৪৮ ঘণ্টার হরতালে ১৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত দুর্বৃত্তরা ১৮টি যানবাহনে অগ্নিসংযোগ করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস জানায়, হরতালে ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগে একটি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জে সাতটি, চট্টগ্রাম বিভাগের ফেনী, মিরসরাই, সাতকানিয়ায় চারটি, ময়মনসিংহ বিভাগের জামালপুরে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page