October 25, 2026, 9:15 am
এইমাত্রপাওয়াঃ

হরতালে রাজধানীর ধানমন্ডিতে বাসে আগুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিনে রাজধানীর ধানমন্ডিতে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ঘটনাস্থলে যাচ্ছে।

রোববার (১৯ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে বাসটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে মিরপুর সুপার লিংক পরিবহনের বাসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পাওয়া পরে আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২৫শে অক্টোবর, ২০২৬
  • ১০ই কার্তিক, ১৪৩৩
  • ১৩ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page