October 1, 2026, 8:37 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

হরতাল অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবেনা :  মাহবুব উল আলম হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, হরতাল অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবেনা। জনগন থেকে বিএনপি আরো দুরে ছিটকে যাবে।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,  বিএনপি হরতাল অবরোধের নামে পেট্রোল দিয়ে বাসে ও ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকান্ডের মধ্যে চলে গেছে। তারা এখন ভ্রান্ত রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই ভ্রান্ত রাজনীতি এটা তাদের জন্য খুব একটা সুফল বয়ে আনবে না বরং আস্তে আস্তে তারা জনগনের কাছে আরো ধিক্কৃত হয়ে যাবে।

বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহন না করায় নির্বাচন অংশগ্রহন মূলক হবে কিনা এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহন করলো সেটা বড় কথা নয়, নির্বাচনে সাধারন জনগনের অংশ গ্রহণটাই হচ্ছে মূখ্য। এবারের নির্বাচনে সাধারন মানুষের মধ্যে ব্যাপক স্বতঃস্ফুর্ততা আছে। আমরা আশা করি আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে বিপুল সংখ্যাক ভোটার স্বতঃস্ফুর্ত ভোট প্রদান করবেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page