November 6, 2026, 3:28 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলতে একাধিক পূর্বশর্ত ঘোষণা করেছে, এসব শর্তের মধ্যে যুদ্ধের ক্ষতিপূরণও রয়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতির জন্য অত্যাবশ্যক এ জলপথ খোলার সম্ভাব্য চুক্তি আরো জটিল হয়ে উঠেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলা চালানোর পর থেকে তেহরান কার্যত প্রণালীতে অবরোধ আরোপ করেছে। ইরান প্রণালী দিয়ে চলাচলে টোল আদায়ের দাবি করছে এবং তাদের পছন্দের রুট এড়িয়ে চলতে চাওয়া জাহাজগুলোকে আক্রমণ করছে।

এপ্রিলের যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে প্রণালীতে অব্যাহত হামলা চলছে। মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে জুন মাসের সমঝোতায় ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ওমানের সঙ্গে প্রণালী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছেছে। তবে তিনি আরো বলেন, হরমুজ পুনরায় খোলা ‘অন্য শর্ত ও জুন চুক্তি লঙ্ঘনের ক্ষতিপূরণের ওপর নির্ভরশীল’।

শনিবার নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের জোলঘাদর প্রণালী খোলার জন্য একাধিক দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ইরান ও তার মিত্রদের (লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাক) বিরুদ্ধে যুদ্ধ ও আগ্রাসন বন্ধ করা, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ প্রদান।

ইরানের বিপ্লবী গার্ড জানায়, হরমুজ পুনরায় খোলা ওমানের সঙ্গে আলোচনার সঙ্গে সম্পর্কিত নয়। তারা দাবি করেছে, ‘শত্রু ইরানের শর্ত মেনে নিতে বাধ্য’।

পুনরায় হামলা :

হরমুজ দিয়ে চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইরান তাদের পছন্দের রুট এড়িয়ে চলা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page