September 29, 2026, 12:44 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

হাইতিতে বেসামরিক অপরাধ দমন সংগঠনগুলোর হাতে পাঁচ মাসে ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হাইতিতে বেসামরিক অপরাধ দমন সংগঠনগুলোর হাতে গত পাঁচ মাসে ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ক্রমবর্ধমান সহিংসতা হাজার হাজার বাসিন্দাকে রাজধানীর বিভিন্ন অঞ্চলে পালিয়ে যেতে বাধ্য করেছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি শুক্রবার বলেন, ‘২৪ এপ্রিল থেকে অন্তত ৩১০ জন সন্দেহভাজন গ্যাং সদস্য, ৪৬ জন বেসামরিক ব্যক্তি এবং একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।’

গত সপ্তাহের শেষের দিকে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের ঘনবসতিপূর্ণ ক্যারিফোর ফিউইলেস এলাকার আশেপাশে তীব্র লড়াই হয়। সেখানে গ্র্যান্ড রেভাইন গ্যাংয়ের হামলা অন্তত ৫ হাজার লোককে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল।

হাইতির রাজধানীর বড় অংশ নিয়ন্ত্রণ করে বিভিন্ন গ্যাং। তাদের নির্মূলে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটির পুলিশ।

আন্তর্জাতিক রেসকিউ কমিটির হাইতি অফিসের প্রধান সার্জ ডেলেক্সিস বলেন, ‘আমরা আগে গ্যাংদের মধ্যে সংঘর্ষ দেখতাম, এখন জনগণের বিরুদ্ধে লড়াই করছে গ্যাং।’ সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ



Our Like Page