October 9, 2026, 6:58 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প্রকল্পের টাকা লুট হতে পারবে না। বিন্দুমাত্র সুযোগ নেওয়া দেখলে সরকার সেটি গ্রহণ করবে না। হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে দেশকে কতটুকু দিতে পারব সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত ‘সমন্বিত পানি ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

পানিসম্পদ মন্ত্রী বলেন, বিশ্বে পানি দিবস কতটা গুরুত্বপূর্ণ সেটি নিয়ে দেশবাসীকে অবগত করতে হবে। নিরাপদ পানির প্রাপ্যতা, পানি সংরক্ষণ, দূষণ, জলবায়ু পরিবর্তন এইগুলোকে মাথায় রেখে নিরাপদ পানি নিশ্চিত করতে হবে। নিরাপদ পানি নিশ্চিত করতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

সরকারের গৃহীত খাল খনন কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই মুহূর্তে খাল খনন কর্মসূচি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৮১ সাল পর্যন্ত যে কর্মসূচি চলছিল তা পুনরায় শুরু করতে যাচ্ছি। খাল খনন কর্মসূচি করতে গিয়ে সঠিক খাল বাছাই করলাম কি না সেটি নির্ধারণ করতে হবে বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের। সমন্বয় যদি না থাকে যতই প্রতিজ্ঞা করি কাজ হবে না, সজাগ ও সতর্ক হতে হবে।

মন্ত্রী বলেন, দক্ষ ও সঠিক লোকবল লাগবে। আগামী ৫ বছরে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব। দীর্ঘদিন দেশ অন্ধকারে ছিল, হঠাৎ করে ক্ষমতায় আসি নাই। ১৭ বছরের ত্যাগ, জুলাই আন্দোলন, খুন গুম অতিক্রম করতে হয়েছে। এই সরকারের আমলে পানি সম্পদ মন্ত্রণালয়ে দুর্নীতি হতে পারবে না।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page