October 7, 2026, 10:26 am
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে : কাতার হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ হারিয়েছে ইরান : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত
এইমাত্রপাওয়াঃ

হাভানায় প্রেসিডেন্ট রায়িসি : কিউবার সঙ্গে ৬ চুক্তি স্বাক্ষর করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অর্থনৈতিক, রাজনৈতিক ও বিচার বিভাগীয় ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে ছয়টি চুক্তিতে সই করেছে ইরান ও কিউবা। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির কিউবা সফরকালে স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) হাভানায় এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, অর্থনৈতিক, রাজনৈতিক ও বিচার বিভাগীয় সহযোগিতার পাশাপাশি শুল্ক এবং ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে সহযোগিতা বাড়াতেও দু’দেশের মধ্যে চুক্তি সই হয়েছে। ইরানের প্রেসিডেন্ট রায়িসি ও কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস-ক্যানেলের উপস্থিতিতে দু’দেশের কয়েকজন মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তা এসব চুক্তিতে সই করেন।

প্রেসিডেন্ট রায়িসির সফরসঙ্গী প্রতিনিধিদল নিকারাগুয়ায় একই ধরনের তিনটি চুক্তি স্বাক্ষরের একদিন পর হাভানায় এসব চুক্তি সই হলো। নিকারাগুয়ার সঙ্গে চুক্তিগুলো ছিল বিচারবিভাগীয়, বাণিজ্যিক এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ সংক্রান্ত বিষয়ে।

হাভানা সফরের মাধ্যমে ল্যাতিন আমেরিকার তিন দেশ ভেনিজুয়েলা, নিকারাগুয়া ও কিউবায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির পাঁচ দিনব্যাপী সফর শেষ হয়।এসব সফরে অন্তত দুই হাজার কোটি ডলারের সহযোগিতা চুক্তি সই হয়েছে বলে অসর্থিত সূত্রের বরাত দিয়ে ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে।

বিশ্বের যেসব স্বাধীনচেতা দেশ পশ্চিমাদের নিষেধাজ্ঞার শিকার সেসব দেশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে নিজেদের অর্থনীতি চাঙ্গা রাখার লক্ষ্যে ইরান ল্যাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সহযোগিতার বিস্তার ঘটাচ্ছে।

 



Our Like Page