March 26, 2026, 9:53 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

হামাসকে দায়ী করে গাজা যুদ্ধ বিরতি আলোচনা থেকে প্রতিনিধি দল প্রত্যাহার করল মার্কিন যুক্তরাষ্ট্র 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সর্বশেষ প্রতিক্রিয়ার পর ইসরাইলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আলোচক দলকে ওয়াশিংটনে ফিরিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেছেন, হামাসের প্রতিক্রিয়ায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর সদিচ্ছার অভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে।

বিশেষ দূত স্টিভ উইটকফ হামাসকে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার জন্য দোষারোপ করেছেন।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এদিকে ফ্রান্স সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, এই পদক্ষেপ ‘মধ্যপ্রাচ্যের সকলের নিরাপত্তায় অবদান রাখতে পারে’।

প্রায় দুই বছরের লড়াইয়ের পর কাতারে যুদ্ধবিরতি এবং ইসরাইলি জিম্মিদের মুক্তির জন্য পরোক্ষ আলোচনায় একটি অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে মধ্যস্থতাকারীরা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরাইলি এবং হামাস প্রতিনিধিদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তার সরকার দোহা থেকে তাদের আলোচকদের প্রত্যাহার করার পরেও যুদ্ধবিরতি চাইছে। হামাসকে চুক্তিতে বাধা দেওয়ার অভিযোগ এনেছে ইসরাইল।

গাজার ২০ লাখেরও বেশি ফিলিস্তিনিদের দুর্দশার ওপর চাপ বাড়ছে। গাজায় হামলার ফলে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে এবং ‘গণঅনাহার’ ছড়িয়ে পড়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

হামাস সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে মধ্যস্থতাকারীদের কাছে তাদের প্রতিক্রিয়া জমা দেওয়ার পর, নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে যে ইসরাইলি আলোচকরা পরামর্শের জন্য ফিরে আসছেন।

নেতানিয়াহু বলেন, ‘আমরা আমাদের জিম্মিদের মুক্তির জন্য আরেকটি চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করছি’।

তিনি বলেন, ‘কিন্তু যদি হামাস চুক্তিতে পৌঁছানোর আমাদের ইচ্ছাকে দুর্বলতা হিসাবে, আত্মসমর্পণের শর্তাবলী নির্ধারণের সুযোগ হিসাবে ব্যাখ্যা করে যা ইসরায়েল রাষ্ট্রকে বিপন্ন করবে, তাহলে তা গুরুতর ভুল।’

উইটকফ হামাসকে ‘সৎ বিশ্বাসে কাজ না করার’ অভিযোগ করেছেন এবং বলেছেন  মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দলকে দেশে ফিরিয়ে আনছে।

উইটকফ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, হামাসের প্রতিক্রিয়া ‘গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর ইচ্ছার অভাব স্পষ্টভাবে প্রকাশ করে’।

তিনি আরো বলেন, ওয়াশিংটন এখন ‘জিম্মিদের দেশে ফিরিয়ে আনার জন্য বিকল্প পথ বিবেচনা করবে এবং গাজার জনগণের জন্য আরো স্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে’।

আলোচনার সাথে পরিচিত একটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, হামাসের প্রতিক্রিয়ায় সাহায্য প্রবেশের ধারাগুলোতে প্রস্তাবিত সংশোধনী, ইসরাইলি সেনাবাহিনী যে অঞ্চলগুলো থেকে প্রত্যাহার করবে তার মানচিত্র এবং যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করার গ্যারান্টি অন্তর্ভুক্ত ছিল।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page