March 12, 2026, 2:01 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

হামাসের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হওয়ায় ইসরাইলি সেনাবাহিনীর তিন জেনারেল বরখাস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হওয়ার ঘটনায় ইসরাইলি সেনাবাহিনী তিনজন জেনারেলকে বরখাস্ত করেছে। এছাড়া আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির আক্রমণের ঘটনায় ব্যর্থতার পদ্ধতিগত তদন্তের আহ্বান জানানোর দুই সপ্তাহ পর এ পদক্ষেপ নেওয়া হলো।

বরখাস্ত করা জেনারেলদের তিনজনই ডিভিশনাল কমান্ডার। তাদের মধ্যে একজন ওই সময় সামরিক গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামাসের গাজা থেকে চালানো হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য তারা ব্যক্তিগতভাবে দায়ী।

তবে বরখাস্তের আগে তারা সবাই পদত্যাগ করেছিলেন। এছাড়া, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরও চারজন জেনারেল ও কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ ঘোষণা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page