October 1, 2026, 3:28 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

হামাসের কাছে পরাজয়ের কথা স্বীকার করলেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর হামাসের বিরুদ্ধে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছেন। ইসরাইলি টিভি চ্যানেল-টুয়েলভকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জোর দিয়ে বলেছেন, বেশ কয়েক মাস পার হওয়ার পরও আমরা একজন বন্দীকেও জীবিত মুক্ত করে আনতে পারিনি। সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে।

তিনি স্বীকার করে বলেন, “হামাসের উপর আমরা বড় ধরণের আঘাত হেনেছি, কিন্তু হামাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারিনি।”

এছাড়া, দখরদার ইসরাইলের বিশ্লেষকদের অনেকেই গাজা যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা স্বীকার করেছেন।

গত বুধবার হামাস এবং ইহুদবাদী ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। আগামীকাল রোববার থেকে এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাস ইসরাইলের ৩৩ জন বন্দীকে মুক্তি দেবে, অন্যদিকে প্রথম ধাপেই ইসরাইলের কারাগারে আটক সহস্রাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। এর ফলে ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর হামলায় কমপক্ষে এক লাখ ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার বাসিন্দাদের বিরুদ্ধে ১৫ মাসব্যাপী নৃশংস হামলার পরও তারা এই যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের ঘোষিত লক্ষ্য ছিল- ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দিদের ফিরিয়ে আনা। কিন্তু কোনো লক্ষ্যই তারা পূরণ করতে পারে নি।#

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page