September 28, 2026, 1:47 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করার জন্য ইসরাইলকে অবশ্যই শাস্তি পেতে হবে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্তহত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই শাস্তি দেয়া হবে বলে আবারো ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।

তিনি ইতালির পররাষ্ট্রমন্ত্রী এন্তোনিও তাজানি ওনমের সঙ্গে এক ফোনালাপে তেহরানের এ প্রত্যয় ঘোষণা করেন। রোববার রাতে অনুষ্ঠিত ওই ফোনালাপে আরাকচি বলেন, তেহরানে ইসরাইলি সন্ত্রাসী হামলার জবাব হবে অবশ্যম্ভাবী এবং অত্যন্ত হিসাব-নিকাশ করে সে হামলা চালানো হবে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর নিজের এক্স পেজে দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, “ইসরাইল যুদ্ধের বিস্তার চাইলেও আমরা যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা চাই না- যদিও সেরকম কোনো কিছুর ভয় আমাদের নেই।”

সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেন, অ্যান্তোনিও তাজানি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানোর জন্য ফোন করেছিলেন এবং তাদের দু’জনের দীর্ঘ ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পেয়েছে।

গত দু’দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যেসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আব্বাস আরাকচিকে টেলিফোন করেছেন সেসব দেশের মধ্যে রয়েছে মিশর, তুরস্ক, সৌদি আরব, ফ্রান্স ও ব্রিটেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page