March 27, 2026, 7:05 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

হামাস প্রধান ইসমাইল হানিয়াহর সঙ্গে রেড ক্রস প্রেসিডেন্টের বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েল ও গাজায় সশস্ত্র সংঘাত সম্পর্কিত মানবিক সমস্যাগুলোর সমাধান এগিয়ে নিতে সংস্থাটির প্রেসিডেন্ট হামাস প্রধান ইসমাইল হানিয়াহর সাথে সাক্ষাৎ করতে কাতারে গেছেন। সোমবার (২০ নভেম্বর) রেডক্রসের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। খবর এএফপি’র।

রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি আইসিআরসি এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিক হামাসের রাজনৈতিক ব্যুরোর চেয়ার ইসমাইল হানিয়াহ ও কাতার কর্তৃপক্ষের সাথে আলাদাভাবে দেখা করেছেন।

ইসরায়েলে ৭ অক্টোবরের হামাসের নজিরবিহীন হামলায় যে ২৪০ জনকে জিম্মি করা হয় তাদের মুক্তির জন্য মধ্যস্থতাকারীদের মধ্যে সমঝোতা চুক্তির একটি প্রস্তাব উঠে এসেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, হামাসের ওই হামলায় প্রায় ১ হাজার২০০ লোক নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগ বেসামরিক লোক।

হামাস কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের বিমান ও স্থল অভিযান ইতোমধ্যে গাজায় হাজার হাজার শিশুসহ ১৩ হাজার ৩০০ জনেরও বেশি লোককে হত্যা করেছে। যাদের বেশির ভাগ বেসামরিক নাগরিক।

স্পোলজারিকের সফর আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান উন্নত করতে সব পক্ষের সাথে সরাসরি আলোচনা করার প্রচেষ্টার অংশ বলে আইসিআরসি জোর দিয়েছে।

আইসিআরসি উল্লেখ করেছে, সাম্প্রতিক সপ্তাহে গাজায় জিম্মিদের পরিবারের পাশাপাশি ইসরায়েলি ও ফিলিস্তিনি নেতাদের সাথে স্পোলজারিক একাধিকবার দেখা করেছেন।

জেনেভা ভিত্তিক সংস্থাটি জোর দিয়েছে সংঘাতে সমস্ত ক্ষতিগ্রস্থদের জরুরী সুরক্ষার জন্য এবং গাজা উপত্যকায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতির অবসানের জন্য আবেদন অব্যাহত রেখেছে।

আইসিআরসি বলেছে, গাজায় এর কর্মীরা জীবন রক্ষাকারী সহায়তা প্রদান করছে এবং একটি সার্জিক্যাল দল অপারেশন চালিয়ে যাচ্ছে। সংস্থাটি কর্মকান্ড বাড়ানোর লক্ষে টেকসই, নিরাপদ মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছে।

আইসিআরসি তাদের দলগুলোকে জিম্মিদের কল্যাণ পরীক্ষা করতে ওষুধ সরবরাহ করতে এবং জিম্মিদের পরিবারের সাথে যোগাযোগের ব্যবস্থা করার অনুমতির জন্য জোর দিয়েছে।

সংস্থাটি অবিলম্বে জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছে। একটি নিরপেক্ষ মানবিক মধ্যস্থতাকারী হিসেবে ভবিষ্যতের যে কোনো মুক্তির সুবিধার্থে সংঘাতের পক্ষগুলোকে সম্মত করতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page