September 27, 2026, 12:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

হামাস ব্রিগেডের বিরুদ্ধে ড্যানিয়েল হ্যাগারির বিজয়ের দাবি প্রত্যাখ্যান করলেন ইসরাইলের সংসদ সদস্য

রাফায় দায়িত্বরত দুই হামাস যোদ্ধা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেটের একজন সদস্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি ব্রিগেডের ওপর “বিজয়” অর্জনের বিষয়ে সম্প্রতি দখলদার বাহিনী যে দাবি করেছে তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন।

বৃহস্পতিবার ইসরাইলি বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি দাবি করেন, ইসরাইলি সেনারা হামাসের রাফাহ ব্রিগেডকে “পরাজিত” করেছে এবং ২৩০০’র বেশি যোদ্ধাকে হত্যা করেছে। পাশাপাশি প্রতিরোধ যোদ্ধাদের ব্যবহৃত ১৩ কিলোমিটারের বেশি টানেল ধ্বংস করেছে। হ্যাগারির এই দাবি নেসেট সদস্য ওহাদ তাল প্রত্যাখ্যান করেন।

তিনি এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেছেন, “আমি এভাবে চলতে পারব না।” তিনি লিখেছেন, “হ্যাগারি নিতান্তই সত্য বলছেন না। আমি নিরাপত্তা সূত্রগুলো থেকে সারসংক্ষেপ শুনি এবং বিভিন্ন সামরিক সূত্রের সাথে আমার যোগাযোগ আছে। আমি তাদের কাছ থেকে সম্পূর্ণ ভিন্ন চিত্র পেয়েছি।”

তাল বলেন, “এমনকি যদি মুখপাত্রের দেয়া সংখ্যা সঠিক হয় তাহলেও হামাস রাফায় তার শক্তির প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ ধরে রেখেছে।”

তিনি বলেন, গাজা উপত্যকায় হামাসের সহযোগী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলনের এখনো “হাজার হাজার” যোদ্ধা রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page