April 6, 2026, 9:18 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

হারানো ডলার ও টাকা ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছ বেনাপোল পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অনন্য কৃতিত্ব ও কাঙ্খিত সেবা পেয়ে খুশিতে পঞ্চমুখ রাজশাহী ও বরিশাল জেলার দুই পাসপোর্টধারী যাত্রী। হারানো ডলার ও টাকা ফেরত পেয়ে তারা পোর্ট থানা পুলিশ সদস্যদের সাধুবাদ জানিয়েছেন।

জানা যায়, সোমবার (১৯ ডিসেম্বর) বিকালে হার্টের চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় বরিশাল জেলার মালিকান্দা গ্রামের নুরে আলমের ছেলে মোঃ রিয়াজ পাসপোর্টসহ আমেরিকান ৪০০ ডলার ও কিছু নগদ টাকা হারিয়ে ফেলেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশকে জানালে থানা পুলিশের চৌকস দল সিসিটিভি ফুটেজ এবং সোর্সের মাধ্যমে তার হারিয়ে যাওয়া ডলার উদ্ধার করে দেয়। উদ্ধারকৃত ডলার ও নগদ টাকা পেয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন রিয়াজ।

এসময় থানা পুলিশের প্রশংসা করে তিনি বলেন, “এতো দ্রুত তার হারানো টাকা ডলার ফিরে পাবে কখনোই আশা করিনি। আমরা খুবই গরীব মানুষ। টাকাটা ফিরে না পেলে আমার হার্টের চিকিৎসা করাতে পারতাম না। স্যালুট বাংলাদেশ পুলিশের, স্যালুট বেনাপোল পোর্ট থানা পুলিশের প্রতি।”

অন্যদিকে, মঙ্গলবার বেলা ১১টার সময় রাজশাহী জেলার পুঠিয়া থানার বাবর আলীর ছেলে আবুল ফজল ভারত থেকে বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ শেষ করার পরে তার কাছে থাকা ব্যাগটি হারিয়ে ফেলেন। ব্যাগের মধ্যে এক লাখ ৩০ হাজার টাকা, পাসপোর্ট, এটিএম কার্ড ও অন্যান্য জরুরি কাগজপত্র ছিল। তিনি ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফিরছিলেন।

এ ঘটনায়ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া তাৎক্ষণিকভাবে একই প্রক্রিয়ায় (সিসিটি ফুটেজ) খুবই অল্প সময়ের মধ্যে আবুল ফজলের ব্যাগটি উদ্ধার করে তার হাতে তুলে দেন।

সেবাগ্রহীতা আবুল ফজল বলেন, “বেনাপোল পোর্ট থানা পুলিশ আমাকে যেভাবে সহযোগিতা করলো তাতে আমি অনেক খুশি। তাদের কথা সারা জীবন মনে থাকবে।”

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ তথা বেনাপোল পোর্ট থানা পুলিশ সব সময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র কাজ করে পুলিশ। দুই যাত্রীকে তাৎক্ষণিকভাবে সেবা দিতে পেরে আমরাও আনন্দিত।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page