October 15, 2026, 1:16 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

হারাম ও মাকরূহ (অপছন্দনীয়) বিষয় প্রসঙ্গে হাদীসে কুদসীসমূহ (বাংলা অর্থ)

১। মহান আল্লাহ্ বলেছেন, আমার বান্দাদেরকে বিকলাঙ্গ করো না।” ইমাম আহমদ আলোচ্য হাদীসখানা বর্ণনা করেছেন।

২। মহান আল্লাহ্ বলেন, “প্রথম বার তোমার জন্য জায়েয, কিন্তু দ্বিতীয়বার তাকানোর পরিণাম কি হবে ?” আবু শায়খ আলোচ্য হাদীসখানা বর্ণনা করেছেন ।

৩। মহান ও পরাক্রমশালী আল্লাহ্ বলেন, “হে আদম সন্তান! তোমার চক্ষু যদি আমি যা হারাম করেছি তার কতক কাজ দেখার জন্য যুদ্ধ করে, তবে আমি তোমাকে দুটি ঢাকনা দ্বারা তার বিরুদ্ধে সাহায্য করব। অতএব, সেগুলো দ্বারা তাকে আবদ্ধ কর (ঐ নিষিদ্ধ বস্তু দেখতে বারণ কর) । আর যদি তোমার জিহŸা, আমি যা হারাম করেছি তার কতক বস্তুর স্বাদ নেওয়ার জন্য তোমার সাথে ঝগড়াÑবিবাদ করে, তবে আমি তোমাকে দুটি ঢাকনা দ্বারা তার বিরুদ্ধে সাহায্য করব। অতএব, তার সাহায্যে তাকে আবদ্ধ কর। আর যদি তোমার লজ্জাস্থান তোমার সাথে ঝগড়াÑবিবাদ করে, তবে আমি তোমাকে দুটি আবরণ দ্বারা সাহায্য করব। সেগুলোকে তার উপরে চাপিয়ে দাও।” দায়লামী আবু হুরায়রা (রা)Ñএর সূত্রে আলোচ্য হাদীসখানা বর্ণনা করেছেন।

৪। কিয়মতের দিন আল্লাহ্ তা‘আলা শরাবখোরের দেখা পাবেন । যখন আল্লাহ্ তার সাক্ষাত পাবেন, তখন সে নেশাগ্রস্থ থাকবে। আল্লাহ্ তা‘আলা বলবেন, “তোমার জন্য আক্ষেপ! তুমি কি পান করেছিলে ?” জবাবে সে বলবে, “শরাব পান করেছিলাম।” আল্লাহ্ বলবেন, “আমি কি তোমার জন্য হারাম করেনি ?” সে বলবে, “হ্যাঁ” অতঃপর তাকে দোযখে নিয়ে যাওয়ার আদেশ দেওয়া হবে। আবদুর রাায্যাক আলোচ্য হাদীসখানা হযরত হাসান বসরীর সূত্রে মুরসালরূপে রেওয়ায়েত করেছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page