October 10, 2026, 4:36 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইলসহ লক্ষাধিক টাকা উদ্ধার করল যশোর জেলা পুলিশ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইলফোনসহ হ্যাক করা ফেসবুক আইডি, মোবাইল ব্যাংকিং থেকে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া লক্ষাধিক টাকা উদ্ধার করেছে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

শনিবার (৮ এপ্রিল) সকালে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রকৃত মালিকদের কাছে এসব উদ্ধার করা মোবাইল ও টাকা হস্তান্তর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার জানান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোর চলতি বছরের মার্চ মাসে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়রিভুক্ত ৩৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন থানার জিডি মূলে হ্যাক করা সর্বমোট ৭টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। ভুলবশত অন্য নাম্বারে চলে যাওয়া ও প্রতারণার শিকার ১১ জন ভুক্তভোগীর নগদ ও বিকাশের সর্বমোট ১ লাখ ১৪ হাজার ৪০৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কোতয়ালী ও চৌগাছা থানার জিডি মূলে দুজন নিখোঁজ ভিকটিমকে উদ্ধারে সহায়তা করা হয়েছে এবং তদন্তাধীন ৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোর ২০২১ সালের অক্টোবর মাসে কাজ শুরু করে। কাজ শুরুর করার পর গত দেড় মাসে হারানো জিডি মূলে মোট ৫১০টি মোবাইল, বিকাশ ও নগদে খোয়া যাওয়া ১৪ লাখ ২৯ হাজার ২৬৫ টাকা উদ্ধার করা হয়েছে।

কলেজ শিক্ষক বিষ্ণুপদ পাল বলেন, আমি একটি স্কুলে পরীক্ষা নিতে যাবার সময় ফোনটি হারিয়ে যায়, এরপর থানায় জিডি করার পর আমার ফেনাটি ফিরে পেয়েছি, অনেক ভালো লাগছে। বাংলাদেশ পুলিশের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়।

নাফিজা সুলতানা নামে এক চাকরিজীবী বলেন, আমার ফোনটি চুরি হয়ে যায়। সম্ভাবত ব্যাগ থেকে উঠিয়ে নেয়। এরপর জিডি করার পর ফোনটি পুলিশ উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে। ডিজিটাল বাংলাদেশে পুলিশের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে আমার মতো অনেকেই উপকৃত হচ্ছে। এটি অসাধারণ উদ্যোগ।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page