April 28, 2026, 11:28 am
শিরোনামঃ
অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স ১ মে এর পর আইনত যুদ্ধ বন্ধ করতে হবে ট্রাম্পকে জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি হলো ইরান
এইমাত্রপাওয়াঃ

হায়াত-মউত আল্লাহর হাতে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যে নির্যাতিত হয়ে শ্রমিকদের মৃত্যু নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, হায়াত-মউত আল্লাহর হাতে।

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে জাপানগামী ২৫ জন কর্মীর হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মাত্র ৫ হাজার ১৫০ টাকা খরচে সরকারিভাবে জাপানে দক্ষ কর্মী যাচ্ছে। এ খরচে আগামী ২৪ ফেব্রুয়ারি ২৫ জন টেকনিক্যাল ইন্টার্ন টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন।

তিনি জানান, চলতি বছর এ পর্যন্ত জাপানি ভাষায় পারদর্শী ৪৬ জন কর্মী জাপান গেছেন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ২০৮ জন।

অবৈধ পথে বিদেশগামীদের তথ্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নেই জা‌নি‌য়ে শফিকুর রহমান ব‌লেন, অবৈধ পথে বিদেশগামীদের তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে মন্ত্রণালয়।

মালয়েশিয়ায় কর্মী যে‌তে না পারা নি‌য়ে তি‌নি ব‌লেন, ২৪ জুন তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীদের ক্ষতিপূরণের ব্যবস্থাও নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page