August 10, 2026, 6:23 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলি সেনা নিহত ও ট্যাংক ধ্বংস প্রতিশোধ গ্রহণের হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি পাশবিক হামলার জবাবে সন্ত্রাসী ইসরাইলি সেনাদের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধে জড়িয়ে পড়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ইসরাইলি ট্যাংক ধ্বংস এবং এর আরোহী এক ইসরাইলি রিজার্ভ সেনা নিহত হয়েছে।

ইসরাইলি বাহিনী (আইডিএফ) গতকাল (শনিবার) জানিয়েছে, শুক্রবার রাতে লেবানন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের একজন সেনা নিহত হয়েছে।

আইডিএফের বরাত দিয়ে ২২ বছর বয়সি ওই সেনার নাম স্টাফ সার্জেন্ট (আবাসিক) ওমের বলভা বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল। নিহত বলভা ছিল সন্ত্রাসী ইসরাইলি বাহিনীর আলেক্সান্দ্রোনি ব্রিগেডের ৯২০৩ ব্যাটেলিয়ানের কমান্ডার।

নিহত ইহুদিবাদী সেনার ইসরাইলি-মার্কিন দ্বৈত পাসপোর্ট ছিল। ইসরাইলি ইহুদি পিতা-মাতার সন্তান বলভা আমেরিকার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের রকভিল্লেতে বড় হয়েছে। পরবর্তীতে সে ইসরাইলি বাহিনীতে সৈন্য হিসেবে যোগ দিলেও আবার আমেরিকায় ফিরে যায়।

গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে ঢুকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস আল-আকসা তুফান অভিযান চালানোর পর তিন লাখ রিজার্ভ সেনা ডেকে পাঠায় ইসরাইল। ওই ডাকে সাড়া দিয়ে মেরিল্যান্ড থেকে ইসরাইলে এসেছিল ওমের বলভা।

হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত হওয়ার পর ইহুদিবাদী প্রতিরক্ষামন্ত্রী ই্য়ায়োভ গ্যালান্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, এই হামলার জন্য হিজবুল্লাহকে ‘চড়া মূল্য’ দিতে হবে।তবে ইসরাইলি সেনা নিহত হওয়ার ব্যাপারে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page