September 27, 2026, 6:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দীনকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি সামরিক বাহিনী মঙ্গলবার নিশ্চিত করেছে যে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দীন তিন সপ্তাহ আগে বৈরুতে একটি বিমান হামলায় নিহত হয়েছেন।

জেরুজালেম  থেকে সিনহুয়া জানায়, সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলি যুদ্ধ বিমানের বোমা হামলায় সাফিউদ্দীন নিহত হয়েছেন।  ইসরাইলের মতে একটি বিল্ডিং লক্ষ্য করে এ হামলা চালানো হয়, যেখানে হিজবুল্লাহর প্রধান আন্ডারগ্রাউন্ড ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার অবস্থিত।

সামরিক বাহিনী বলেছে, হামলার সময় প্রায় ২৫ জন সিনিয়র হিজবুল্লাহ কমান্ডার ভবনটিতে উপস্থিত ছিলেন, তবে তারা বেঁচে গেছেন কিনা তা স্পষ্ট করেনি।

সাফিউদ্দীন হিজবুল্লাহর সাবেক নেতা হাসান নসরুল্লাহর মামাতো ভাই ছিলেন।  সেপ্টেম্বরে ইসরাইল নসরাল্লাহকে হত্যা করার পর, সাফিউদ্দীনকে উত্তরসূরি হিসেবে ব্যাপকভাবে অনুমান করা হয়েছিল।

সাফিউদ্দীন হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক-রাজনৈতিক সংস্থা মজলিশে শুরার সদস্যও ছিলেন।

সাফিউদ্দীনের হত্যার ঘোষণার পর ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর জেনারেল স্টাফের প্রধান হার্জি হালেভি বলেন, ‘আমরা নসরাল্লাহ, তার উত্তরসূরি এবং হিজবুল্লাহর বেশিরভাগ নেতৃত্বের কাছে পৌঁছেছি। ইসরাইলের নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি এমন কারো কাছে কিভাবে পৌঁছতে হয় তা আমরা জানি।

ইসরাইলি সামরিক বাহিনীর ঘোষণার বিষয়ে হিজবুল্লাহ কোনো মন্তব্য করেনি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page